বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

রাণীনগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার উপজেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আলম, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল প্রমুখ। এছাড়া উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর