বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সেই আলেয়া বেগম ‎চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় গ্রেফতার  ‎ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা

বাসাইলে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৪:২২ অপরাহ্ণ

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশীয় ফলের প্রদর্শনী করতে টাঙ্গাইলের বাসাইলে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের কার্যালয়ের সামনে এই ফল মেলা উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ মিয়া, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া প্রমুখ। দেশীয় ফলের এই প্রদর্শনী করতে একটি স্টল বসানো হয়েছে। আগামী ২৭ জুন বিকেল পর্যন্ত এই প্রদর্শনী চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর