বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সেই আলেয়া বেগম ‎চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় গ্রেফতার  ‎ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা

অভয়নগরে ভারতীয় নাগরিকের ভুয়া এনআইডির মাধ্যমে জমি বিক্রি করে টাকা পাচারের অভিযোগ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ

অভয়নগর উপজেলার ভুগিলহাট গ্রামে এক ভারতীয় নাগরিক ভুয়া এনআইডি কার্ড (জাতীয় পরিচয় পত্র) তৈরি করে বড় ভাইয়ের বিক্রিত জমি নিজ নামে নামজারি করে অন্যত্র বিক্রি করার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন এক নিরীহ কৃষক। নিরীহ ওই কৃষকের নাম এহিয়া শেখ। তিনি স্থানীয় পোতপাড়া গ্রামের নওশের আলী শেখের ছেলে। এ ঘটনায় তিনি আজ সোমবার অভয়নগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ভবানীপুর গ্রামের দুলাল চন্দ্রর ছোট ছেলে অচিন্ত চক্রবর্তী অনেক দিন যাবৎ ভারতে বসবাস করছেন।তিনি সে দেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা। যে কারনে তার বড় ভাই আকুল চক্রবর্তী তার পিতার মৃত্যু হলে সমুদয় সম্পত্তির মালিক হয়। আকুল চক্রবর্তীর টাকার প্রয়োজনে পৈত্রিক সম্পত্তি থেকে ৯১ শতক জমি এহিয়া শেখ এর নিকট বিক্রি করেন।

এর কয়েক বছর পর অচিন্ত চক্রবর্তী অবৈধ ভাবে বাড়ি ফিরে ভুয়া এনআইডি কার্ড করে । বড় ভাইয়ের বিক্রিত জমি মিস কেস করে নিজ নামে খারিজ করে আনেন। পরে তিনি মোটা অর্থের বিনিময়ে ওই জমি থেকে ৬১ শতক জমি তার মা ও বোনকে হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করে অর্থ পাচার করেছেন। এ ঘটনায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিরীহ কৃষক এহিয়া শেখ। তিনি ওই জমি ফেরত পাওয়ার জন্য সোমবার সকালে অভয়নগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এসময় উপস্থিত ছিলেন তার প্রতিবেশী হাবিব মোল্যা, শহীদ মল্লিক, মান্নান সরদার, ইকবাল শেখ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর