শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

পাবনায় চার হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাবনা ডিবি পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-পাবনার আমিনপুর থানার আহম্মদপুর মধ্যপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে  মোঃ রিপন শেখ (৩৫) ও  গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পূর্ব ছিনমানের পাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মোঃ আব্দুল ওয়াহিদ (২৩)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সাঁথিয়া উপজেলার পাটগাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পাবনাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসে থাকা দুইজন ব্যক্তির কাছ থেকে মোট চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পাবনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলা দায়ের করে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর