বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিঙ্গাপুরে আন্তর্জাতিক​ জিমন্যাস্টিকসে কোয়ান্টাম শিক্ষার্থীদের ৯টি পদক জয় পাবনায় সরকার ডেইরি ফার্মের আড়ালে দুদক ডেইরি ফার্মের ভেজাল দুধ ও ঘি তৈরি, লক্ষাধিক টাকা অর্থদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ১৩ মাসের কারাদণ্ড উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু ঢাকায় নিয়ে যাওয়ার পর গৃহবধূ ৭ দিন ধরে নিখোঁজ পাবনা ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় অভিযোগ, তদন্তে পুলিশ অভয়নগরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইল শাখা সোনালী ব্যাংক ব্যাবস্থাপকের বদলি জনিত বিদায় ও নবাগত ব্যবস্থাপকের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় ব্যাংক সেমিনার গ্রাউন্ডে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যাংকের কর্মকর্তা কর্মচারিরা এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংক বাসাইল শাখার  ম্যানেজার জনাব খন্দকার মাসুদ রানা কে বিদায় ও নবাগত ম্যানেজার মো: জহিরুল ইসলাম কে বরণ করে নেয়া হয়। নবাগত ব্যবস্হাপক মো: জহিরুল ইসলাম ইতিপূর্বে  টাঙ্গাইল মেইন ব্রাঞ্চের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি বাসাইল শাখার প্রিন্সিপাল অফিসার জাহিদ হাসান এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বাসাইল উপজেলা শাখার আহবায়ক মো: নুরুল ইসলাম, সদস্য সচিব আব্দুস সবুর খান (চানু),
বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম শহিদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,সোনালী ব্যাংক পিএলসি বাসাইল শাখার কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী ব্যবস্হাপক এর বক্তব্যে আবেগগন মূহুর্তের সৃষ্টি হয়, বিদায়ী ব্যবস্থাপক বাসাইলে দীর্ঘ কর্মজীবনে মানুষের ভালোবাসা ও সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। ব্যাংকের উন্নয়ন- অগ্রযাত্রায় নতুন ব্যবস্থাপককেও সহযোগিতা করার অনুরোধ জানান
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ব্যবস্থাপক সততা,নিষ্ঠা, আন্তরিকতা,ও কর্মদক্ষতার প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য এবং নবাগত ব্যবস্থপাককে দায়িত্ব পালনে সহায়তাসহ সফলতা কামনা করেন। তারা আরো বলেন সোনালী ব্যাংক পিএলসি বাসাইল শাখায় ব্যবস্থাপক খন্দকার মাসুদ রানা অত্যান্ত ভালো একজন ব্যাংকার ছিলেন। তিনি সকল গ্রহকদের মনের মনি কোটায় স্থান করে নিয়ে আজকে বদলি জনিত কারণে চলে যাচ্ছেন। তার অভাব পূরন হওয়ার নয়। আমরা আশা করবো নবাগত ব্যবস্থাপক তার আর্দশ ও কর্মদক্ষতাকে অনুসরণ করে গ্রাহকদেরকে সেবা দিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর