মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় চার হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাবনা ডিবি পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-পাবনার আমিনপুর থানার আহম্মদপুর মধ্যপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে  মোঃ রিপন শেখ (৩৫) ও  গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পূর্ব ছিনমানের পাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মোঃ আব্দুল ওয়াহিদ (২৩)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সাঁথিয়া উপজেলার পাটগাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পাবনাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসে থাকা দুইজন ব্যক্তির কাছ থেকে মোট চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পাবনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলা দায়ের করে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর