শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বেশি দামে বিক্রির আশায় গ্রাম থেকে রাজধানী ঢাকায় যাচ্ছে কোরবানীর পশু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ

মুসলিম জাহানের জন্য কোরবানী করা মহান আল্লাহর নির্দেশ। পবিত্র ঈদুল আযহায় কোরবানী ইসলামের অন্যতম ধর্মীয় উৎসব ও আত্মত্যাগের অনন্য ইবাদত। আত্মত্যাগ ও মানবতার বার্তা নিয়ে প্রতিবছরই মুসলিম উম্মাহর সামনে হাজির হয় এ উৎসব। পবিত্র ঈদুল আযহা খুবই সন্নিকটে।

ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোর উদ্দেশ্যে দেশের বিভিন্ন গ্রাম থেকে গরু নিয়ে যাচ্ছে পশুর খামারী ও ব্যাপারীরা। তবে যানজট এড়াতে এবং হাটে পছন্দের স্থান পেতে অনেকেই একটু আগেই চলেগেছে রাজধানী ঢাকাতে। মূলত বেশি দামে বিক্রির আশায় খামারি ও ব্যাপারীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানীর পশু গরু ও ছাগল ঢাকায় বিক্রির জন্য ট্রাক ও নৌকায় করে নিয়ে যাচ্ছে।

রাজধানীতে গরু নিয়ে যাওয়া বিষয়ে চাটমোহর হান্ডিয়াল পাকপাড়া গ্রামের ব্যাপারী আব্দুল আলীম বলেন, রাস্তাঘাটে যানজটের কারণে অনেক সময় গরু ঢাকায় পৌছাতে দেরি হয়। ট্রাকে থাকা গরু অসুস্থ হয়ে পড়ে এবং নদী পথে যেতেও নৌকা ঢুবে অনেক সময় গরু মারা যায়। আবার হাটে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। তবুও সকল সমস্যা মাথায় নিয়েই কিছু লাভের আশায় গ্রাম থেকে দেশি জাতের ১১ টি গরু কিনে ঢাকায় নিয়ে যাচ্ছি।

চাটমোহর হান্ডিয়াল বড়বেলাই গ্রামের গরুর খামারী আল মাহমুদ বলেন, দেশে সকল ধরনের সামগ্রীর দাম বৃদ্ধির সাথে গো-খাদ্যের দাম অনেক বৃদ্ধি হয়েছে। একটা গরু মোটাতাজা করতে অনেক খরচা হচ্ছে। বাজারে ভালো দাম না পেলে খামারীরা লোকশানে পড়বে। আশা করছি এ বছর কোরবানির পশু ভালো দামে বিক্রি করতে পারবো।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, চাটমোহর উপজেলায় ৩ হাজার ৯০৫ জন খামারি রয়েছেন। এ উপজেলায় কোরবানির জন্য ৩২ হাজার ২২৩টি পশু চাহিদা রয়েছে। পক্ষান্তরে কোরবানীর পশু প্রস্তুত করা হয়েছে ৬৪ হাজার ৬৭১টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর