শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সাঁথিয়ায় পশুর হাটে দ্বিগুণ হাসিল দেড় শতাধিক ক্রেতার অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ালো সেনাবাহিনী

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ

পাবনা সাঁথিয়ার বেড়া সিএন্ডবির করমজা চতুর হাটে দ্বিগুণ হাসিল আদায়ের দায়ে ২০ হাজার জরিমানা করা হয়েছে। বেশী টাকা আদায়ের অভিযোগ প্রমানিত হওয়ায় উপস্থিত প্রায় আড়াই শতাধিক ক্রেতা সাধারণকে অতিরিক্ত আদায়কৃত হাসিলের টাকা ফেরৎ দেয়া হয়।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ওই পশু হাটে গিয়ে অতিরিক্ত খাজনা নেওয়ার অভিযোগের সত্যতা পেলে তাৎক্ষনিক অতিরিক্ত খাজনা ফেরত দেওয়ার নির্দেশ দেয় সাঁথিয়া উপজেলা সহকারি (ভুমি) সাদিয়া সুলতানা ও সেনাবহিনী এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ইজারাদাররা মাইকিং করে আড়াই শতাধিক পশু ক্রেতার অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়।
তবে অভিযোগ উঠেছে, উপজেলা প্রশাসন থেকে বেধে দেওয়া নির্ধারিত হাসিল/খাজনা তোয়াক্কা না করে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বেড়া সিএন্ডবি পশুর হাটে ইচ্ছেমতো বড়-ছোট গরু ১২শ’ ছাগল ৭শ’ মহিষ ১৫শ’ টাকার হাসিল আদায় করা হচ্ছিলো। এছাড়া হাটে আগত বিক্রয়কারীদের নিকট থেকে পশু প্রতি ৫শ’ টাকা আদায় করা হচ্ছিলো।
হাঁটে আসা ক্রেতা ফরহাদ হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে পশুর হাট গুলোতে কোন মনিটরিং না থাকায় হাট ইজারাদাররা ইচ্ছামত হাসিল আদায় করছেন। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সাঁথিয়া উপজেলার সিএন্ডবি চতুরহাট গরুর হাটে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় অতিরিক্ত হাসিল আদায়ের দায়ে হাট ইজারাদার ইদ্রিস সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা ফেরত পেয়ে ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীরা সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রশংসা করেন।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা জানান, অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের অভিযোগে হাটে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাইকিং করে সরকার নির্ধারিত টাকা হাসিল আদায়ের ঘোষণা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর