শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ঈশ্বরদীতে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিলেন বিএনপি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদী শহরের বকুলের মোড় অবস্থিত সাধারণ দোকানদারদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। এতে বকুলের মোড়ের চারটি দোকান ক্ষতিগ্রস্থ হয়। এ দায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপর এসে পড়ে। এ সংবাদ শুনে বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নির্দেশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী পৌরসভার সর্বশেষ বিএনপির মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য রবিউল আউয়াল সজীব প্রামাণিক ও অহিদুজ্জামান মিন্টু, মো. ফারুক হোসেন, মো. রেমবো বাবু, জুলমত হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন-সম্পাদক শ্যাম আগারওয়াল বিকি, পাবনা জেলা ছাত্রদলের সদস্য মো. সম্রাট হোসেন, ছাত্রনেতা খালেদ বিন পার্থিব, জিয়াউর রহমান জিয়াসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে ভাঙচুরকৃত সামগ্রীর আদলে নতুন সামগ্রী তুলে দেন। এ সময় ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি বলেন, ‘আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সক্রিয়ভাবে গোপনে কাজ করে যাচ্ছে। বকুলের মোড়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যবসায়ীদের মালামালের ক্ষতি করেছে। বিএনপি হচ্ছে জনগণের দল। আমরা ভোটের রাজনীতি করি। আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই। কলেজ পাড়া এলাকায় দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ গুন্ডাবাহিনী নৈরাজ্য চালিয়েছে। এখন তাদের দিন শেষ হয়ে গেছে। এই অঞ্চলে কোন মানুষের উপর সন্ত্রাসী হামলা বিএনপি মেনে নেবে না। সন্ত্রাসীদের কঠোর হতে দমন করতে হবে।’তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তায় আমরা সব সময় তাদের পাশে আছি। দুর্বৃত্তরা রাতের আঁধারে বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বিএনপির ঘাড়ে দোষ চাপাতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর