শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আটঘরিয়ায় দিনেদুপুরে গৃহবধুকে বাথরুমে আটকে রেখে ফ্লিম স্টাইলে দুর্ধর্ষ চুরি 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়ায় দিনে দুপুরে গৃহবধুকে বাথরুমে আটকে রেখে ফ্লিম স্টাইলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল ১০ ভরি স্বর্ণ, নগদ ২০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে আজ ২১ মে  বুধবার দুপুরে উত্তরচক জালালের ঢাল শালুক পেট্রোল পাম্পের সামনে আলাউদ্দিনের বাড়িতে। সে ডিসি অফিসের দপ্তরি পদে চাকরি করেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আটঘরিয়া পৌর সভার উত্তরচক জালালের ঢাল গ্রামের আকবর আলীর ছেলে আলাউদ্দিন ঘটনার দিন সকালে স্ত্রীকে অফিসে যায়। বাড়িতে তার পুত্র বধু একা থাকে। দুপুর বরোটার দিকে পুত্র বধু গোসল করার জন্য বাথরুমে যায়।
এসময় তিনজন কালো মুখোশ পড়ে বাড়ির পিছন দিক দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে ডাকতে থাকে। বাথরুম থেকে পুত্র বধু তাদের ডাকে সাড়া দিলে মুখোশ পরিহিত চোরের দল বাথরুমের ছিটকানি আটকিয়ে দেয়।
সুযোগে চোরেরা ঘরের ভিতর গিয়ে শো-কেস এর তালা ভেঙ্গে ডয়েরে থাকা ১০ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা চুরি করে সামনের গেট আটকিয়ে দিয়ে চলে যায়।
এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর