শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আটঘরিয়ায় সিসিডিবির উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধণা ও শিক্ষাবৃত্তির চেক প্রদান

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৭ মে, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ

আটঘরিয়ায় সিসিডিবি মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আয়োজনে ১৭ মে শনিবার সকাল এগারোটার  দিকে আটঘরিয়া উপজেলার  মিলনায়তনে এসএসসি/এইচএসসি পরীক্ষায়
জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের,সাধারণ ও উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিডিবি’র নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার,
সিসিডিবি হেড এমএফপি’র মুহাম্মদ সোলায়মান সিদ্দিক, সিসিডিবি’র হেড জেনারেল প্রশাসন ইভান পরাগ সরকার, দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, জোনাল কোওডিনেটর রঞ্জিত কুমার সাহা এবং আবু সাঈদ,
সভাপতিত্ব করেন এলাকা সমন্বয়কারি গৌতম কুমার সেন, সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল ছোবাহান। সঞ্চালনায় ছিলেন শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন।
শাখা ব্যবস্থাপক মোকলেছুর রহমান,  দেলোয়ার হোসেন, সাইফুদ্দিন, আব্দুল হালিম, গোলাম আজম, হিসাব রক্ষক শফিউল আজম, সিরাজুল ইসলাম, মাঠ সংগঠক রোজিনা খাতুন, সাজ্জাদ হোসেন, তরিকুল ইসলাম, ফিরোজ আলী, এএমসিপিআরপি মি: রিচার্ড ডুবে, এএমসিপিআরপি মো: কাওসার আল মামুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অফিস সুত্রে জানা গেছে, উক্ত অনুষ্ঠানে আটঘরিয়া শাখায় ১২ জন, দেবোত্তর শাখায় ১০ জন, মুলাডুলি শাখায় ১২ জন, পাবনা শাখায় ৩ জন, ভাঙ্গুড়া শাখায় ৮ জন, চাটমোহর শাখায় ৩,, এবং ১ জনকে উচ্চ শিক্ষা বৃত্তি সহ মোট ৪২ জনকে সাধারন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ১ লাখ ৮৮ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রবিন সরকার,  উমা খাতুন, লিমা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর