বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে বেলাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী-ঢাকা রেল পথের ভাঙ্গুড়া পৌর সদরে বড়াল ব্রিজ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহনগর ভিটাপাড়া গ্রামের মৃত আ: ছামাদের ছেলে। পেশায় তিনি দিনমজুর এবং মানসিক রোগে ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন বড়াল ব্রিজ স্টেশনে বিরতি দেয়। পরে ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় বেলাল হোসেন ট্রেনের পিছনের বগির নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান সরকার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর