শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আপনারা বিএনপিকে সাধারণ মানুষকে সেবা করার সুযোগ করে দিবেন – কে.এম আনোয়ারুল ইসলাম 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

কেন্দ্রীয় বিএনপি’র কার্যকরী সদস্য ও পাবনা-৩ এর দুই বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো: কে.এম আনোয়ারুল ইসলাম বলেছেন, আপনারা বিএনপি’র একনিষ্ঠ কর্মী। পূর্বে বিএনপির জন্য যা কিছু করেছেন বর্তমানে তার থেকে ভালো কিছু করবেন এমনটাই আশা করি। বিএনপি শুধু দলের জন্য নয়, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে। তাই আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই ধর্ম বর্ণ নির্বিশেষে আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করে বিএনপিকে সাধারণ মানুষকে সেবা করার সুযোগ করে দিবেন।
মঙ্গলবার (২৫ মার্চ) পাবনার ভাঙ্গুড়ার শরৎনগর ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি, সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, ভাঙ্গডা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদল নেতা আবু সায়েম সরকার, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বায়োজিদ বোস্তামি।
এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি‌‌’র নেতাকর্মীসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সাধারণ জনতা। এ সময় ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ২ হাজার মানুষের উপস্থিতি ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর