শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত শিক্ষক গ্রেপ্তার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হোসেন মাষ্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

তিনি ওই গ্রামের আজগর আলীর ছেলে এবং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আবুল হোসেনের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের (এনআই অ্যাক্ট) ১৩৮ ধারায় পাবনা আদালতে একটি মামলা বিচারাধীন ছিল। আদালত মামলার বিচারিক প্রক্রিয়া শেষে তাকে এক বছরের কারাদণ্ড এবং ৩০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে তিনি দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওসি আরও জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা আবুল হোসেনের অবস্থান সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর