সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহর চড়ইকোল বাজারে সরকারি হাটের জায়গা দখলের অভিযোগ

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

সরকারি হাটের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কফিল উদ্দিন নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে ঘটেছে এমন ঘটনা। এছাড়াও একই এলাকায় হাটের আরেকটি সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন বিএনপি কর্মী মফিজ উদ্দিন।
প্রকাশ্য দিবালোকে এমন দখল চললেও কেউ কিছুই বলতে সাহস পাচ্ছে না। অভিযুক্ত কফিল উদ্দিন উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি।
সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিএনপি নেতা কফিল উদ্দিন দলীয় ক্ষমতা ব্যবহার করে হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে সরকারি হাটের জায়গা দখল করেন। জায়গা দখলে নিয়ে বেশ কিছুদিন হলো একটি পাকা ঘর নির্মাণ করছেন।
তার দেখাদেখি একই বাজারে বিএনপি কর্মী মফিজ উদ্দিনও হাটের জায়গা দখল করে আরেকটি ঘর নির্মাণ করছেন। তাদের এমন দখলদারি কর্মকান্ডে এলাকার বিএনপির কর্মী সমর্থকরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। কেউ কিছু বলারও সাহস পাচ্ছেন না। আবার প্রকাশ্যে ঘর নির্মাণ কাজ চলমান থাকলেও অদৃশ্য কারণে প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করছেন না।
এ বিষয়ে হরিপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এমন ঘটনা ঘটলে দলের মান ক্ষুন্ন হয়। কোন অবস্থাতেই আমরা দখলদারিত্বে বিশ্বাস করিনা।’
দৃষ্টি আকর্ষণ করা হলে চাটমোহর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। বর্তমানে আমি দলীয় কোন পদেও নেই। সুতরাং তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ারও আমি কেউ না।’
সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা কফিল উদ্দিন বলেন, ’বাজারে আমার বসার মতো কোন জায়গা নেই। তাই বাজারের এই জায়গাটিতে একটি ঘর নির্মাণ করছি। আমি বিএনপির অনেক নির্যাতিত একজন কর্মী।
আমি অনেকবার জেল জুলুম সহ্য করেছি। যদি আপনারা নিউজ করেন তাহলে আমার ঐ জায়গা ফাঁকা করে দিতে হবে। তবে জায়গাটি সরকারিভাবে লীজ নেওয়ার জন্য আবেদন করবেন বলেও জানান তিনি।’
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ‘সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয়টি আমি আপনার কাছে থেকেই শুনলাম। যদি ঘটনার সত্যতা পাওয়া যায় অবশ্যই ঐ জায়গা দখলমুক্ত করা হবে। প্রয়োজনে দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর