সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইন্সট্রাকটরকে মারধোর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় স্কুল শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মো. নাজমুল হুদাকে পিটিয়েছেন বিদ্যালয়টির শিক্ষার্থীদের অভিভাবকেরা। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্রী চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি অনুশীলন করছিলো। তখন ইন্সট্রাকটর নাজমুল হুদা চিত্রাঙ্কন শেখানোর অজুহাতে ওই ছাত্রীদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। তখন ওই ছাত্রীরা বিষয়টি তাদের শিক্ষিকাদের জানান। ওই শিক্ষিকা তাৎক্ষণিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনকে অবগত করেন। তখন প্রধান শিক্ষক ওই ইন্সট্রাকটরকে ডেকে বিষয়টা জানতে চাইলে তিনি বিষয়টির জন্য ক্ষমা প্রার্থনা করেন। তবে ওই শিক্ষার্থীরা তাকে ক্ষমা না করে বিষয়টি তাদের অভিভাবকদের জানালে অভিভাবকেরা বিদ্যালয়ে এসে নাজমুল হুদাকে মারধর করে।

ঘটনার সতত্যা স্বীকার করে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, ঘটনায় নাজমুল হোসেন তার ভুল স্বীকার করেন। তবে অভিভাবকেরা এসে তাকে মারধোরও করেছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বিষয়টি শুনেছি অভিভাবকদের লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর