সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

“চাটমোহর পৌর বিএনপি’র সম্মেলনে” সভাপতি আরশেদ, সম্পাদক তাইজুল, সাংগঠনিক সিন্টু নির্বাচিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পাবনার চাটমোহর পৌর বিএনপি’র সম্মেলনে সভাপতি পদে আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম তাইজুল এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ জিয়ারুল হক সিন্টু নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চাটমোহর আরসিএন এন্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে আসাদুজ্জামান আরশেদ ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এ এম জাকারিয়া পেয়েছেন ২৩০ ভোট। অপর প্রার্থী আনোয়ার হোসেন মাসুম পেয়েছেন ৫৫ ভোট। সাধারণ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম তাইজুল ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী এডভোকেট সাইদুর রহমান পেয়েছেন ১৮১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শেখ জিয়ারুল সিন্টু ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আব্দুল মুতালিব প্রামানিক পেয়েছেন ১৪১ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে রফিকুল ইসলাম মিলু পেয়েছেন ৬২ ভোট ও লিটন আলী পেয়েছেন ২৬ ভোট।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মির্জা আজিজুর রহমান রাত আটটায় ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার ছিলেন এ্যাডভোকেট আব্দুল আজিজ, অ্যাডভোকেট ইসমাইল হোসেন খান টিপু, মো. আলাউদ্দিন সরকার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর