শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

আটঘরিয়ায় সড়ক দূর্ঘটনায় গোলজার হোসেন গুরুতর আহত 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি: 
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ায় সড়কে মোটরসাইকেল ওব্যাটারিচালিত অটোভ্যান গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে গোলজার হোসেন(৬২) নামক এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত সোয়া সাতটার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের বিএডিসি সার গোডাউন সংলগ্ন মামুন স্টোরের সামনে এ দূর্ঘনা ঘটে। আহত গোলজার হোসেন ডা. রাশিদুল ইসলাম এর পিতা।
বর্তমানে গোলজার হোসেন গুরুতর আহত অবস্থায় ঢাকা ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন গোলজার হোসেন মোটরসাইকেল যোগে দেবোত্তর বাজার থেকে ইশা’র নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন। এসময় পূর্ব দিক থেকে আশা ব্যাটারি চালিত অটোভ্যানের সাথে টেবুনিয়া-চাটমোহর সড়কের মামুন স্টোরের সামনে মোটরসাইকেল সংর্ঘষে গুরুতর আহত হয়ে পাকা রাস্তার উপর পড়ে যায়।
এসময় পথচারীরা গোলজার হোসেন আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইবনেসিনা হাসপাতালে স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর