শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

আটঘরিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ায় বাঁশঝোড় থেকে তমা খাতুন(১৬) নামক এক নারীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২৪ ডিসেম্বর
দুপুরে ষাটগাছা গ্রামের হাচেন আলীর বাঁশ ঝোড় থেকে তার মৃত দেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মমিন।
পারিবারিক সূত্রে জানান, উপজেলার একদন্ত ইউনিয়ন ষাটগাছা গ্রামের নায়েব আলীর মেয়ে তমা খাতুনকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে।
এসময় দুপুরে প্রতিবেশী হাচেন আলীর বাঁশ ঝোড়ে গলায় গামছা মুড়ানো তমা খাতুনের মৃত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
পরে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময়ে তাকে হত্যা করে ফেলে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর