সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় সোহান  (১৭) নামক এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের উত্তর রাঘবপুর গ্রামের সৌদি প্রবাসী আলতাব হোসেনের ছেলে।
ঘটনাটি ঘটেছে ১৫ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের টেবুনিয়া কৃষি ফর্মগেট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মৃত আলাউদ্দিন ও রাসেল মাস্টারের বাড়ির সামনে।
পথচারি ও পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় নিহত সোহান মোটরসাইকেল যোগে টেবুনিয়া থেকে দেবোত্তর আসার পথে অপরদিক থেকে ইঞ্জিন চালিত ভটভটি কুত্তী গাড়ি সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থল থেকে নিহতের লাশ ও দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘাতক ইঞ্জিন চালিত ভটভটির চালক পালিয়ে যায়।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার বলেন, দুর্ঘনার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর