শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

চাটমোহরে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ঞভাবনামৃত সংঘ ও জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও চট্রগ্রামের তরুণ আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে শনিবার (৩০ নভেম্বর) সকল দশটায় পাবনার চাটমোহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উলামা পরিষদ পৌর সদরের বালুচর খেলার মাঠে এ সমাবেশের আয়োজন করেন।

চাটমোহর উলামা পরিষদ সভাপতি হাফেজ নুরুজ্জামান এ সমাবেশ উদ্বোধন করেন। সহ সভাপতি মাওলানা মফিজ উদ্দিন, হাফেজ মোঃ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলালানা আলতাফ হোসেন, ছাত্র জনতার মঞ্চের হাসানুজ্জামান সবুজ, তানভীর জুয়েল লিখন, ফয়সাল কবির, সেজান ও শরিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে বিরোধ নাই উল্লেখ করে বক্তারা বলেন, সনাতনী আর ইসকন এক নয়। ইসলামের শত্রু ইসকন নামক উগ্র হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন নিষিদ্ধে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং ভারতীয় অধিপত্য বিস্তারের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ এ্যাড. সাইফুল ইসলাম আলিফের খুনীদের ফাঁসি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর