রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জে করোনায় প্রাণ হারালেন ডাঃ রেজোয়ানুল বারী শামীম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (অর্থোপেডিক্স) ডা. রেজোয়ানুল বারী শামিম (৪৯) করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। তিনি গতকাল রবিবার দুপুরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রেজোয়ানুল বারী শামিম বগুড়ার শহরের অবসরপ্রাপ্ত চিকিৎসক আব্বাস আলী মিঞার ছেলে। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ নজরুল ইসলাম (বকুল) জানান, ডাঃ রেজোয়ানুল বারী ওই হাসপাতালে রোগী দেখতে গিয়ে ১৫ দিন আগে করোনায় আক্রান্ত হন।

 

এরপর তাকে চিকিৎসার জন্য বগুড়ায় একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে গত ৭ আগস্ট রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। পরদিন ৯ আগস্ট রোববার সকালে তাকে ভেন্টিলেশন অবস্থায় সেনাবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। ডাঃ শামীম সাহেবের মৃত্যুতে সিরাজগঞ্জ সহ বগুড়ায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর