সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গার সাবেক ছাত্রনেতা ডাঃ মহসিন কবির মামুনের ইন্তেকাল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২০, ১০:২২ অপরাহ্ন

কে, এম আল আমিন :

সিরাজগঞ্জের সলঙ্গায় খেইশ্বর গ্রামের সাবেক ছাত্রনেতা, ডাঃ মোঃ মহসিন কবির মামুন আজ শনিবার ভোর রাত ৪ টায় ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইসড্ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। ( ইন্না লিল্লাহি,,,,,,,,রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। মৃত্যু কালে ২ মেয়ে, স্ত্রী,বাবা মা, ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল ৫টা ৩০ মিনিটে খেইশ্বর হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক কবর স্থানে দাফন করা হয়েছে।

 

তার এই অকাল মৃত্যুতে সলঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম হিরো, অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আফছার আলী, সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ আব্দুল আলিম,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সলঙ্গা থানা শাখার সভাপতি/ সাধারণ সম্পাদক সহ অন্যান্য ডাক্তারবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর