সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র বৃক্ষ রোপন অভিযান

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ৩১ জুলাই) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অফিস চত্ত্বরে ফলজ,বনজ, ভেষজসহ বিভিন্ন প্রজাতির ৫০টি বৃক্ষের চারা রোপন করে অভিযানের শুভ সূচনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম (লাকী)। এসময় আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা কাজী সাহেরা, প্রশিক্ষক মোঃ আফজাল হোসেন, কোম্পানী কমান্ডার আলহাজ¦ মোঃ আকতার হোসেন, সহকারী কোম্পানী কমান্ডার ,৬ ইউনিয়নের ভিডিপি দলনেতা, দলনেত্রী ও ইউনিয়ন আনসার কমান্ডার সহ সহকারী আনসার কমান্ডারগণ উপস্থিত থেকে বৃক্ষ রোপন অভিযানে সহযোগিতা করেন।। এছাড়াও একই দিনে আলোয়াখোয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০টি মেহগনী গাছের চারা রোপন করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম (লাকী) বলেন, প্রকৃতির ভারসাম্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা সহ সুনির্মল অক্সিজেন পেতে আমাদের বৃক্ষ রোপন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর