সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলের বাসাইলে মৎস্য সপ্তাহের উদ্বোধন

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৫:৩০ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাসাইল উপজেলা পরিষদ থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে¡ আয়োজিত সভায় বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা বেগম, কৃষি কর্মকর্তা, মোঃ শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাইসসহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর