সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে সরকারি আদেশকে বৃদ্ধাংগুলি দেখিয়ে জাহানারা হামিদ মাদ্রাসা খোলা রাখার অভিযোগ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ১১:২২ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে নওয়াপাড়া ক্লিনিকপাড়ায় অবস্থিত জাহানারা হামিদ মাদ্রাসা খোলা রেখে ছাত্রদের পড়ানোর অভিযোগ পাওয়া গেছে। ২৯ জুলাই সোমবার সকালে সরেজমিনে মাদ্রাসায় গিয়ে দেখা যায় রীতিমত মাদ্রাসায় ক্লাসে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে। ফলে সরকারি ঘোষণাকে বৃদ্ধাংগুল দেখিয়ে চলেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। উল্লেখ‍্য কোটা বিরতি আন্দোলনের নামে সহিংসতার কবলে পড়ে বাংলাদেশ সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন। তার ধারাবাহিকতায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেখানে সরকারি আদেশকে থোড়াই কেয়ার করে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা খোলা রেখে ক্লাস পরিচালনা করে রীতিমত সরকারের সাথে তামাশা করে চলেছেন। এবিষয়ে জাহানারা হামিদ মাদ্রাসার সুপার মামুন মাদ্রাসা খোলা রাখার কথা স্বীকার করে বলেন, সামনে বাচ্চাদের পরী,ক্ষা ছাত্রছাত্রীদের অভিভাবকদের ডেকে এনে আলাপ আলোচনা করে মাদ্রাসা খোলা রাখা হয়েছে। সরকারি আদেশ অমান্য করার বিষয়ে জানতে চাইলে তিনি তার কোন সঠিক উত্তর দিতে পারেননি। এবিষয়ে জাহানারা হামিদ মাদ্রাসার পরিচালক ও নড়াইল জেলার সিভিল সার্জন ডা. গফ্ফারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। এব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ বলেন, এধরণের কোন তথ্য আমার কাছে নেই, সরকারি আদেশকে কেউ না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর