সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে প্রতিবন্ধীর মাঝে মাসিক ভাতা কার্ড বিতরণ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ১৬৫ জন প্রতিবন্ধীকে মাসিক ভাতা কার্ড বিতরন করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৮৫০ টাকা করে ভাতা দেবে সরকার।গতকাল সোমবার বেলা ১২টায় নওয়াপাড়া পৌরসভায় প্রতিবন্ধীদের মধ্যে এই কার্ড  বিতরণ করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত। এ সময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা দেশের ভবিষ্যৎ। প্রতিবন্ধীদেরকে অবহেলা না করে  লেখাপড়া ও কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।’এসময় উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসাইন,উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,প্যানেল মেয়র মো. মিজানুর রহমান,আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস,কাউন্সিলর মো. তালিম হোসেন, বিপুল শেখ,তানভির হোসেন তানু, সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর