সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ই-পেপার

নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজের মায়ের মৃত্যু

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের অভয়নগর প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজের মা মারা গেছেন। রোববার (২৮ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার গুয়াখোলা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার রাতে জানাজা শেষে নাওয়াপাড়া পীরবাড়ি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ সহ সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর