ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভায় কেন্দ্রীয় সংসদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০ টায় সংস্থার ঝালকাঠি জেলা কার্যালয়ে জেলা সভাপতি মোঃ এমদাদুল হক স্বপ্নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের তথ্য ও প্রযুক্তি সচিব আবেদন আলী, সহ কারী মহাসচিব মোঃ হাসান সরদার জুয়েল জেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ বাবুল মিনা প্রমুখ।
এসময় সংগঠনের সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বিপদে একে অপরের বিপদে পাশে থাকার পরামর্শ প্রদান করেন। তিনি সাংবাদিকদের ২১ দফা দাবি আদায়ের জন্য সকলকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।