সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ই-পেপার

বাসাইলে কাঞ্চনপুর ইয়ুথ স্টার অর্গানাইজেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইল উপজেলা কাঞ্চনপুর ইয়ুথ স্টার অর্গানাইজেশন উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে  বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা,কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবারর (১৬ জুলাই)সকাল ১১.০০ ঘটিকায় কাঞ্চনপুর দক্ষিণ পাড়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান  আয়োজন করা হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর কে.এ.জি.আর.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী মিয়া,কাঞ্চনপুর বালিকা দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল কাফী,সাবেক ইউপি সদস্য মাজম আলী,উক্ত ইয়ুথ স্টার অর্গানাইজেশনের উপদেষ্টা, সভাপতি, সম্পাদক সহ সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী অলিদ ইসলাম বলেন ইয়ুথ স্টার অর্গানাইজেশন   শিক্ষা ও মানবতার কলান অগ্রণী ভূমিকা রেখে চলছে তিনি  ইয়ুথ স্টার অর্গানাইজেশন  প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে দুই জন অনাথ ব্যক্তিকে হুইল চেয়ার দেয়ার প্রদান করেন।
অনুষ্ঠানে  বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ ।
বক্তারা আরও বলেন সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান। অনুষ্ঠানে   শেষে শ্রেণিভিত্তিক প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর