সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

ই-পেপার

বীরগঞ্জে নদীতে ভেসে এলো অজ্ঞাত মৃতদেহ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জের নদীতে বৃষ্টির পানিতে উজান থেকে ভেসে এলো অজ্ঞাত মৃতদেহ। সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধারে তৎপরতা শুরু করেছে। মৃতদেহটি অর্ধগলিত এবং আনুমানিক ৩৫হতে ৪০বছর বয়সের এক নারীর বলে জানিয়েছেন পুলিশ।
শুক্রবার রাত ৮টায় উপজেলার মোহনপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ছিট ভগীরপাড়া গ্রামের পাথরঘাটা নদী হতে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিন জানান, শুক্রবার আনুমানিক বিকেল ৫টায় স্থানীয় লোকজন মৃতদেহটি নদীতে ভেসে আসতে দেখে তাকে খবর দেয়। বলে তিনি সংবাদের সত্যতা নিশ্চিত বিষয়টি পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধারে তৎপরতা শুরু করেন। তবে প্রচন্ড বৃষ্টির কারণে মৃতদেহটি উদ্ধারে প্রশাসনকে বেশ বেগ পেতে হয়েছে বলে তিনি জানান।
বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি ৩৫ হতে ৪০বছর বয়সের এক নারীর। এখন পর্যন্ত মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায়নি। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাত নারীর মৃতদেহের পরিচয় সনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের আইনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মৃতদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি আরও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর