“ভারত থেকে রামগড় সীমান্ত পথে নিয়ে আসা মাদকদ্রব্য এদেশের যুব সমাজ ধ্বংস করছে।মাদককারবারীদের পুরো তালিকা আমাদের হাতে আছে।সীমান্ত পথে নিয়ে আসা বিভিন্ন মাদকদ্রব্য (মদ,গাঁজা,ফেন্সিডেল,ইয়াবা)দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায়।মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।এছাড়া তিনি আরো বলেন আঞ্চলিক সশস্ত্র উপজাতি সন্ত্রাসী সংগঠন গুলো বিভিন্ন পরিবহন থেকে চাদাবাজি করছে।এসব চাদাবাজি বন্ধ না করলে বিজিবি কঠিন হাতে দমন করবে।” রামগড় ৪৩বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় চোরাকারবারি ও চাদাবাজ দের হুশিয়ারি করে এসব কথা বলেন সভার প্রধান অতিথি রামগড় ৪৩বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন। আজ রবিবার (৩০শে জুন) রামগড়স্থ বিজিবির রামগড় ব্যাটালিয়নে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্যাটালিয়ন সদরের ট্রেনিং শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় রামগড়সহ এ অঞ্চলে আঞ্চলিক সশস্ত্র উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ ভূমি দখল, সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান, শিক্ষাসহ নানা বিষয় উঠে আসে। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌর মেয়র রফিকুল আলম কামাল ,রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন সহ বিজিবির পদস্থ কর্মকর্তা, হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।