শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেলচাপায় শতবর্ষী নারী নিহত

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

জামালপুরের  ইসলামপুরে মোটরসাইকেল চাপায় আজিরন বেওয়া (১০৫) নামে এক নারী নিহত হয়েছেন। ৯- জুলাই সকালে উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগাড়গড় শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিরন বেওয়া ওই এলাকার মরহুম জবেদ আলীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একই এলাকার সাদা মিয়ার ছেলে রাজু (১৭) আজিরন বেওয়াকে মোটরসাইকেল চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সালাউদ্দিন বলেন, ‘অবস্থার অবনতি দেখে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।’নিহতের নাতি নজরুল বলেন, ‘রাজু একটা নেশাখোর ছেলে। সে বেপরোয়া গাড়ি চালিয়ে আমার দাদিকে মেরে ফেলেছে। নিহতের ছেলে ভেদু খান বলেন, ‘আমার মায়ের বয়স হয়েছে।

মোটরসাইকেলচাপায় মা মারা গেছে। যেহেতু তার বয়স হয়েছে, তাই আমাদের কোনো অভিযোগ নেই। তবে ঘটনার পর থেকে ঘাতক মোটরসাইকেল চালক রাজু পলাতক রয়েছেন, স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করেছে বলে জানা গেছে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর