মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ওয়াল গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ ঝন্টু মিয়া (২৫) পূর্ব শত্রুতার জের ধরে বেধরক মারধর করে হত্যার অভিযোগ উঠেছে(৮ জুলাই) সোমবার বেলা ১ টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য।স্থানিয় সূত্রে জানা যায় ঝন্টু মিয়া গতকাল রোববার সন্ধ্যার পরে কলিয়া বাজার থেকে বাড়িতে আরছিলেন।গ্রামের ঈদগা মাঠের সামনে আসলে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জাকিরের ছেলে জাহিদ (২১) ও তার ৯/১০ জন সহযোগীরা মিলে বেধরক লাঠিপেটা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কলিয়া ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিদ্দিকুর রহমান বলেন, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে জাহিদ ও তার ৯/১০ জন সহযোগী মিলে মো. ঝন্টুকে লাঠিপেটা করে হত্যা করে বলে শুনেছি। পরে গ্রামের মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঝন্টুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। নিহত ঝন্টুর প্রতিবেশিরা বলেন, আজ থেকে মাস দেড়েক আগে ঝন্টুদের বাড়ির সামনের রাস্তা নষ্ট করে মাটি বোঝাই ট্রাক্টর চলানোর কারণে জাহিদের সঙ্গে কথাকাটাকাটি হয়। সেই শত্রুতার যে ধরে এই ঘটনা ঘটায়াছে।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, ময়নাতদন্তের জন্য ঝন্টুর মৃতদেহ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।