সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে প্রথম মাসিক সাধারণ সভায় যোগ দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার অলিয়ার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৬:০৭ অপরাহ্ণ

যশোর-৪ আসনের এমপি এনামুল হক বাবুলের উপস্থিতিতে অভয়নগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। সোমবার (৮ জুলাই) সকালে পুষ্প অর্পন শেষে নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- এমপি এনামুল হক বাবুল। এসময় উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের নেতৃত্বে উপজেলা পরিষদের কর্মকর্তারা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন। সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ও সাফিয়া খানম। এসময় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, আওয়ামীলীগ নেতা গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গণি সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন প্রমুখ। সাধারণ সভা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমানকে তাঁর দফতর বুঝে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর