সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ই-পেপার

নওয়াপাড়ায় আই এফ আই সি ব্যাংকে মধুমাস উৎসব অনুষ্ঠিত 

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ

নওয়াপাড়ায় আই এফ আই সি ব্যাংকে মধুমাস উৎসব অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বেলা ১১ টায় এল বি টাওয়ার নওয়াপাড়া শাখায় এ উৎসব অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া আই এফ আই সি ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ আসিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শামীম হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রোটারিয়ান শাহ আবদুল মুকতি জিলানী, অভয়নগর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও পল্লী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খায়রুল বাশার,  মডেল কলেজের অধ্যক্ষ মুহিদুল ইসলাম খান টোকন, সুন্দলী এসটিএন্ড  কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, শিক্ষক ও সাংবাদিক আবুল হোসেন।  অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য  সেলিম হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহীন হোসেন, নির্বাহী সদস্য রবিউল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তা বৃন্দ ও অন্যান্য সুধিমন্ডলী মধুমাস উৎসবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএফআইসি ব্যাংকের অফিসার শান্তা ইসলাম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর