সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

ই-পেপার

নলডাঙ্গায় যুব মহিলা লীগের ২২ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর):
আপডেট সময়: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ২:৫১ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে  বাংলাদেশ যুব মহিলা লীগের ২২ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন হয়েছে।

 

শনিবার (০৬ জুলাই) বিকেল ৫ টায় নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেককাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শিরিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রইচ উদ্দিন রুবেল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আন্জুয়ারা পারভীন রত্না, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিমা রানী সরকার, পৌর কাউন্সিল ফরহাদ হোসেন সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর