মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদর চকমিরপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৮ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তামান্না রশিদ।দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করার জন্য ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন মোঃ আব্দুস সালাম, মোঃ লুৎফর রহমান তুহিন, মোঃ বাবুল হোসেন, মোঃ মাহাফুজ্জল রহমান, মোঃ নিজামুল ইসলাম, এ এম আতোয়ার রহমান, মোঃ আসলাম আলী ও মোঃ রকিবুল ইসলাম লিটন।৫ জুলাই জমাকৃত মনোনয়ন পত্রের যাচাই-বাছাই, ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নে মোট ৯ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা ২২ হাজার ৬ শত ৭৫ এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১ শত ৯৩ এবং মহিলা ভোটার ১১ হাজার ১ শত ৯৩।