সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ই-পেপার

মানিকগঞ্জে শহীদ এসি রবিউল করিমের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত 

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ

ঢাকার গুলশানের হোলি আর্টিজানের বেকেরীতে জঙ্গি হামলায় শহীদ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত।

সোমবার (১ জুলাই) সকাল  ১০টার দিকে শহীদ রবিউল করিমের এলাকাবাসী ও ব্লুমস বিশেষায়িত স্কুলের আয়োজনে রবিউল করিম প্রতিষ্ঠিত স্কুল নজরুল বিদ্যাসিঁড়ির সামনে থেকে শোক র‌্যালী বের করা হয়। শোক র‌্যালী কাটিগ্রাম কবরস্থানের কাছে গিয়ে শেষ হয় এবং শহীদ রবিউল করিমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।র‍্যালীতে ব্লুমসের শিক্ষক-শিক্ষার্থী,এলাকাবাসী ও রবিউলের ঘনিষ্ঠরা অংশ নেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে স্থানীয় ব্লুমস বিশেষায়িত বিদ্যালয় প্রাঙ্গণে যান এবং সেখানে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি জি.আর শওকত আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্থানীয় কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, ব্লুমসের সদস্য সচিব শহিদ রবিউল করিমের ছোট ভাই শামসুজ্জামান শামস, সহ-সভাপতি ইকবাল হোসেন কচি ও রবিউলের সহধর্মিণী উম্মে সালমা  বক্তব্য রাখেন প্রমুখ। ১ জুলাই ২০১৬ সালে হোলি আর্টিজান বেকারিতে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে জঙ্গিরা। খবর পেয়ে তাদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জ্যেষ্ঠ সহকারি কমিশনার (এসি) রবিউল। এসময় জঙ্গিদের ছোড়া গুলি ও গ্রেনেডের দেশি ও বিদেশি ২০জন নাগরিকসহ এসি রবিউল করিম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হন। রবিউল করিমের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর