সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ই-পেপার

মাটির নিচে পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ

কক্সবাজার জেলার টেকনাফে অজ্ঞাত এক যুবকের  মাটির নিচে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর। ১জুলাই সোমবার   বেলা ১১টার দিকে টেকনাফ হ্নীলা লেদা বুচিংগ্যা এলাকার লবনের মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ওসমান গনী।
তিনি জানান, টেকনাফ হ্নীলা লবনের মাঠে মাটির নিচে চাপা দেয়া এক ব্যক্তির হাত দেখতে পায়ন স্থানীয়রা। এলাকাবাসী প্রশাসনকে অভিহিত করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর  হাসপাতাল মর্গে পাঠানো হয়। উদ্ধার হওয়া লাশের গায়ে পরিহিত রয়েছে কালে রংয়ের প্যান্ট এবং শার্ট পরিহিত। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ মাটির নিচে চাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, লবনের মাঠে মাটির নিচে পুঁতে রাখা একটি মরদেহ দেখতে পাই স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বিস্তারিত এখন বলতে পারছিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর