সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে রানা হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নের বনাটী গাংগাইল পাড়া গ্রামের নীরিহ যুবক রানা মিয়া (২৫) হত্যার মামলার আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার সহ ফাঁসির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাদীর পরিবার ও এলাকাবাসী। এছাড়া আসামীর পরিবার কর্তৃক একের পর এক মিথ্যা-ভাংচুর ও লুটপাটের মামলায় হত্যা মামলার বাদীর পরিবারকে হয়রানি করার গুরুতর অভিযোগ তুলে ধরা হয়। শুক্রবার (২৮জুন) রাজগাতী ইউনিয়নের বনাটী গাঙ্গাইল পাড়া গ্রামে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রানা হত্যা মামলার বাদী সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মাসুদ মিয়া। সাংবাদিক সম্মেলনে বাদীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল হেলিম রাজন। এছাড়া আরো বক্তব্য রাখেন শফিকুল ইসলাম ও মামলার বাদী মাসুদ মিয়া। পরে বাদীর পরিবার-পরিজন ও এলাকাবাসী রানা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি- ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মামলার বাদী মাসুদ মিয়া সহ পরিবারের লোকজন জানান, হত্যা মামলা দায়েরের পর থেকে আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী পক্ষকে ভয়ীভীতি ও হুমকি দিয়েই কান্ত হয়নি, বরং একের পর এক বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের মিথ্যা মামলা দিয়ে বাদীর পরিবার ও এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করছে। উক্ত মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান সহ রানা’র খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাসিঁর জোর দাবী জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন বাদী পরিবার। এসময় নান্দাইলে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর