মানিকগঞ্জের দৌলতপুরে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগনের বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক, থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য পুরুষ ভাইস চেয়ারম্যান শামছুর রহমান শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী ফরিদা ইয়াসমিন। প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, কলিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইদ্রিস আলী, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ। বরণ অনুষ্ঠানের পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে মাসির সমন্বয়ে সভা ও আইন শৃঙ্খল কমিটির সভা অনুষ্ঠিত হয়।