সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

গুরুদাসপুরে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৫:১৭ অপরাহ্ণ

শপথ গ্রহণের পর নাটোরের গুরুদাসপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সালমা আক্তার। সভায় পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, ওসি উজ্জল হোসেন, ৬ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার, মনিরুল ইসলাম দোলন, আইয়ুব আলী, মিজানুর রহমান সুজা, আব্দুল বারী ও মাহাবুবুর রহমান বক্তব্য রাখেন।

সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন ইউএনও সালমা আক্তার ও অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন। দিনটিকে স্মরনীয় করে রাখতে কর্মি-সমর্থকদের নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা করেছেন উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর