সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

বাসাইলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইলে মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে বিদ্যালয়ের পাঠদানে মানসম্মত পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের ৬০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়।  ২০২২-২০২৩ অর্থবছরের ভূমি হস্তান্তর করের ১শতাংশ অর্থ হতে বাসাইল উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এসময় বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু,বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা,উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, বাসাইল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আবু হানিফ সরকার সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর