শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

অভয়নগরে পূজা মন্দিরের প্রতিমা ভাঙ্গচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি পেশ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

যশোরের অভয়নগরে মন্দিরের প্রতিমা ভাঙ্গচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি ও মন্দিরের পুরোহিত সুধা রানী হালদারের পরিবারের নিরাপত্তার দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৩ জুন) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর শাখা ও পৌর শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।  যশোর জেলা প্রশাসক বরাবরে লেখা স্মারক লিপি অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এবং যশোর পুলিশ সুপার বরাবরে লেখা স্মারকলিপি অভয়নগর থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে পেশ করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, অতি দ্রæত নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের গ্রেফতার এবং মন্দিরের পুরোহিতসহ তার পরিবারের নিরাপত্তা বিধান করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর শাখার সভাপতি বিষ্ণুপদ দত্ত,সা: সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত,সহসভাপতি শংকর সিংহ, পৌর শাখার সভাপতি রবিন অধিারী ব্যাচা,সা: সম্পাদক প্রসনজিত দাস সনজীত,শ্রীধরপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি রামকৃষ্ণ ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য,গত শুক্রবার (২১ জুন) গভীর রাতে দুর্বৃত্তদল অভয়নগরের কোদলা পূর্বপাড়া হরি মন্দিরে হানা দিয়ে বিগ্রহ ভাঙ্গচুর ও পূজার সামগ্রী তছনছ করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর