সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।রবিবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনসমুহের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত সিকদারের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল, নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফারুক হোসেন প্রমূখ।
 এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর