সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে লামায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন লামা উপজেলা আ.লীগ।
রবিবার (২৩ জুন,২০২৪ ইং) সকাল ১০ টায় লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা পরবর্তী লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউস (২য় তলা) এর হলরুমে কেট কাটাও ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে এ সময় অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সহ সভাপতি মোঃ মোস্তফা জামাল।
 আরও অংশ নেন লামা পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল, উপজেলা আ. লীগের সহ সভাপতি যথাক্রমে প্রশন্ন ভট্টাচার্য,মমতাজ উদ্দীন, যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর, ত্রাণ বিষয়ক সম্পাদক ওসমান গনি বাদশা,পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিকসহ উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রসংগত, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর