সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

রুহিয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রিতম কুমার সেন, রুহিয়া(ঠাকুরগাঁও):
আপডেট সময়: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১২:২১ অপরাহ্ণ

রুহিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রুহিয়া থানা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলের নেতাকর্মীরা।
পরে সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং থানা কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালিতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,রুহিয়া থানা আ.লীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সহ-সভাপতি মকবুল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মজিবর রহমান,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,সহ দপ্তর সম্পাদক গণেশ চন্দ্র সেন,১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু,ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন, সেনুয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, রুহিয়া থানা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, রুহিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আ.লীগের সাধারণ-সম্পাদক নুর ইসলাম নুরু,২১নং ঢোলাহাট ইউনিয়ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান,আখানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুখসেদুর রহমান স্বপন,রুহিয়া থানা ছাত্রলীগের সভাপতি হেলাল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর