শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

জামালপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ইয়ামিন মিয়া, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ২২ জুন, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে অটোভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হাজেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাজেরা বেগম বাট্টাজোড় পশ্চিম পাড়া তালুকবাড়ির মোয়াজ্জেম হোসেন জজ তালুকদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শ্রীবরদী উপজেলার মেয়ে জামাই বাড়ি থেকে অটোভ্যানে চড়ে নিজ বাড়িতে ফিরছিলেন হাজেরা বেগম।
তিনি অটোভ্যানে করে চন্দ্রাবাজ এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত হাজেরা বেগমের ওড়না চলন্ত অটোভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি মারাত্মকভাবে আহত হন।
এ সময় আহত অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, ‘চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যুর ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর