মানিকগঞ্জে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দংশনে হোসেন ব্যাপারী নামের (৫০) এক কৃষকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার তিনটি চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের দংশনে ৫ জনের মৃত্যু হয়।
শুক্রবার (২১জুন) বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হোসেন আলী ব্যাপারী বৃহস্পতিবার (২০জুন) বিকেলে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপে তাঁকে কামড় দেয়।
নিহত হোসেন ব্যাপারী মানিগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা (মানছুরাবাদ) চরাঞ্চলের পরশ আলী ব্যাপারীর ছেলে।
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন বৃহস্পতিবার বিকেলে হোসেন আলী ব্যাপারী তার গৃহপালিত গবাদী পশুর জন্য চরে ঘাস কাটতে জান। ঘাস কাটার সময় চন্দ্রবোড়া সাপে তাঁকে কামড় দেয়। পরে তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, হরিরামপুরের চরাঞ্চলে চন্দ্রবোড়া সাপের কামড়ে কয়েক জনের মৃত্যু হয়েছে। আরো এক জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।